ঢাকাWednesday , 11 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নর্দান ইউনিভার্সিটিতে আইন অনুষদের গ্রাজুয়েশন সমাপনী

Link Copied!

nubনিজস্ব প্রতিবেদক : নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশের আইন অনুষদের এল এল বি (সম্মান) ও এল এল এম-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ইউনির্ভাসিটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রাজুয়েশন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপউপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করিম, কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন ও রেজিস্ট্রার লেফেটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) একতেদার আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. এডব্লিউএম আব্দুল হক।
ইউনির্ভাসিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশের আইন বিভাগের সাফল্যকে অভিনন্দন জানিয়ে ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক মানের আইন পেশায় নিয়োজিত হবার অনুরোধ জানান এবং তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে গ্রাজুয়েটদের মাঝে সনদ তুলে দেন ইউনির্ভাসিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
অনুষ্ঠানে আইন বিভাগের বিভাগীয় প্রধান আফরোজা বিলকিসসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা ছিলেন।