ঢাকাTuesday , 10 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পারিশ্রমিক কমাচ্ছেন প্রিয়াঙ্কা!

Link Copied!

PRIYANKAবিনোদন ডেস্ক : বলিউডের পাশাপাশি এখন মার্কিন মুলুকেও বেশ জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া। এবিসি চ্যানেলের ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান এ অভিনেত্রী। শুধু তাই নয়, টিভি সিরিজটির অ্যালেক্স প্যারিস চরিত্রে অভিনয় করে পিপলস চয়েজ অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কারের থলিতে ভরেছিলেন ম্যারি কম অভিনেত্রী।
এদিকে ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের তৃতীয় মৌসুমের পরিকল্পনা শুরু করেছেন নির্মাতারা। যদিও এর আগে এ সিরিজটির লেখক গল্প আর না আগানোর চিন্তা করেছিলেন। কিন্তু ভালো একটি প্লট পাওয়ায় তৃতীয় সিজনে ফেরার চিন্তা শুরু করেন নির্মাতারা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, এবারের মৌসুমে অভিনয়ের জন্য পারিশ্রমিক কমিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু কমিয়েছেন তা নয় এর পরিমাণ নাকি অর্ধেকে নামিয়ে এনেছেন। বেওয়াচ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে প্রিয়াঙ্কার। এ সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন তিনি। মনে করা হচ্ছে, এ কারণেই টিভি সিরিজের পারিশ্রমিক নিয়ে আর মাথা ঘামাচ্ছেন না এ অভিনেত্রী।
কাজের দিক থেকে বেওয়াচ সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কা। তবে সামনে দুটি বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন এ অভিনেত্রী। খুব শিগগিরই নিজের পরবর্তী সিনেমার কথা ভক্তদের জানাবেন বলেন জানিয়েছেন তিনি।