ঢাকাTuesday , 10 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের জুটিবদ্ধ পরী-রোশান

Link Copied!

porimoniবিনোদন ডেস্ক : গত ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পেয়েছে ‘রক্ত’ শিরোনামের সিনেমা। যৌথ প্রযোজনার এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন চিত্রনায়িকা পরীমনি ও নবাগত রোশান।
কলকাতায় এ সিনেমার শুটিং চলাকালে পশ্চিম বঙ্গের নির্মাতা এল হাসানের চোখে পড়েন এই জুটি। তখনই তাদের নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছে পোষণ করেন এ নির্মাতা। কিন্তু চিত্রনায়িকা পরীমনির শিডিউল ছিল না বলে এতদিনে কাজ করা হয়ে উঠেনি। এমনটাই জানান নির্মাতা এল হাসান।
এর মধ্যে কয়েকবার ঢাকায় এসে পরীমনির সঙ্গে মিটিং করেন এই নির্মাতা। সর্বশেষ গত ২৭ ডিসেম্বর নাম ঠিক না হওয়া এ সিনেমায় চুক্তিবদ্ধ হন পরীমনি। এতে পরীর বিপরীতে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক রোশান।
পরী রোশানের এ সিনেমায় একটি আইটেম গানে নাচবেন বলিউড তারকা সানি লিওন। সানি লিওনের গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। রোশানের মায়ের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী রাইজিংবিডিকে এমনটাই জানান এল হাসান।
এ প্রসঙ্গে এল হাসান রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমার নামটি এখনই বলতে চাচ্ছি না। সংবাদ সম্মেলনে এ সিনেমার নাম ঘোষণা করব। আগামী ১০ মার্চ থেকে এ সিনেমার শুটিং শুরু করব।’
সিনেমা প্রসঙ্গে রোশান রাইজিংবিডিকে বলেন, ‘অনেক দিন ধরেই এ সিনেমা নিয়ে পরিচালকের সঙ্গে কথা হচ্ছিল। পরিচালক আমাকে নিয়ে কাজ করবেন বলে কয়েকবার মিটিংও করেন। আমি যেহেতু একটা হাউসে কাজ করি তাই তখন কথা দিতে পারিনি। পরে আজিজ ভাইয়ের সঙ্গে পরিচালক মিটিং করলে কাজটি করার অনুমতি দেন আজিজ ভাই। এরপর এতে চুক্তিবদ্ধ হয়েছি।’
গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমার গল্পে আমি একজন ধনাঢ্য পরিবারের ছেলে। বিদেশে পড়াশোনা করি। দেশে এসে পরীমনির সঙ্গে প্রেম হয়। পুরো গল্প এখন বলছি না। তবে গল্পটি দারুণ এতটুকু বলতে পারি। আর পরীমনির সঙ্গে এর আগেও্ কাজ করেছি। তিনি কাজের ক্ষেত্রে খুব হেল্পফুল। আশা করছি, কাজটি ভালো হবে।’