ঢাকাTuesday , 10 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরফানের জায়গায় পাকিস্তান দলে জুনাইদ

Link Copied!

junaid_khanস্পোর্টস ডেস্ক : মোহাম্মদ ইরফানের বদলি হিসেবে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজের পাকিস্তান দলে ডাক পেয়েছেন আরেক পেসার জুনাইদ খান।
সোমবার সকালে মায়ের মৃত্যুর খবরে দেশে ফিরে আসেন ইরফান। তার জায়গায় দলে যোগ দিতে আজ অস্ট্রেলিয়ার বিমানে চড়বেন জুনাইদ।
২০১৫ সালের মে মাসের পর এই প্রথম পাকিস্তানের ওয়ানডে দলে ডাক পেলেন তিনি। পাকিস্তানের হয়ে ৫২টি ওয়ানডে, ২২টি টেস্ট ও ৯টি টি-টোয়েন্টি খেলা বাঁহাতি পেসার সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফর্মেই আছেন। বাংলাদেশে বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে ১৪ ম্যাচে নেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট। এরপর দেশের মাটিতে ডিপার্টমেন্টাল ওয়ানডে কাপ ও আঞ্চলিক ওয়ানডে কাপেও দারুণ বোলিং করেছেন। এবার সেটারই পুরস্কার পেলেন ২৭ বছর বয়সি পেসার।
আর এটাকে দলে নিজেকে প্রমাণের ভালো সুযোগ হিসেবেই দেখছেন জুনাইদ। ইরফানের মায়ের মৃত্যুতে অন্য সবার মতো জুনাইদও ব্যথিত, ‘ইরফানের মায়ের মৃত্যুতে আমরা সবাই শোকাহত। তবে অস্ট্রেলিয়ায় আমার ফিটনেস ও নিজেকে প্রমাণের ভালো সুযোগ এটা। এটা আমার জন্য দারুণ মুহূর্ত। প্রথম যখন দলে ডাক পেয়েছিলাম, এখন ঠিক সেরকমই লাগছে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা দারুণ অর্জনও বটে। আল্লাহ আমার কঠোর পরিশ্রমের ফল দিয়েছেন।’