ঢাকাSunday , 8 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফারিয়া-ইরফানের বাকরখানি প্রেম

Link Copied!

bakorkhaniবিনোদন ডেস্ক : পুরান ঢাকার ঐতিহ্যবাহি খাবার বাখরখানি নিয়ে প্রমাণ্যচিত্র তৈরি করতে বাংলাদেশে আসেন প্রবাসী ফারিয়া। কাজ করতে গিয়ে পরিচয় হয় চারুকলার ছাত্র ও সৌখিন ফটোগ্রাফার শব্দ আহমেদের সঙ্গে।
ফারিয়ার প্রমাণ্যচিত্রের কাজে সাহায্য করে সে। কাজ করতে গিয়ে শব্দ আহমেদের পাগলামিতে মুগ্ধ হয় ফারিয়া। এক পর্যায়ে প্রমাণ্যচিত্রের কাজ শেষ হয়। তবে ততদিনে শব্দ-ফারিয়ার মধ্যে প্রেমের ভাব জমে উঠেছে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বাকরখানি প্রেম’ শিরোনামের একক নাটক।
ইফফাত জাহানের গল্প ভাবনায় নাটকটি পরিচালনা করেছেন জীবন শাহাদাত। নাটকের গল্পে শব্দ আহমেদের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ফারিয়ার চরিত্র রূপায়ন করেছেন ফারিয়া শাহরিন। এ নাটকের মাধ্যমে দীর্ঘ এক বছর পর অভিনয়ে ফিরলেন লাক্স তারকা ফারিয়া। এছাড়াও এতে অভিনয় করেছেন কচি খন্দকার, গোলাম সারোয়ার, আনোয়ার হোসেন প্রমুখ।
ফিডব্যাক মিডিয়া প্রযোজিত এ নাটকের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। খুব শিগগিরই বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলেও জানিয়েছেন নির্মাতা।