ঢাকাSaturday , 7 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যানচেষ্টার ইউইনাইটেড দর্শকদের জন্য সুখবর

Link Copied!

sports

স্পোর্টস ডেস্ক : বছরের শুরু থেকেই দেখা যাবে ওয়েন রুনিকে। এমন ঘোষণা আগেই দিয়েছিল ম্যানচেষ্টার ইউনাইটেড কর্তৃপক্ষ। কথা মত ওয়েন রুনিও ফিরছেন। আজ শনিবার সন্ধ্যায় লাল জার্সিতে দেখা যাবে রুনিকে। এফ এ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে নামবে ম্যানচেষ্টার ইউনাইটেড। রেড ডেভিলদের প্রতিপক্ষ রিডিং। ম্যানচেষ্টার ইউনাইটেডের অধিনায়ক রুনি এ ম্যাচেই মাঠে নামবেন।
ম্যানইউর জার্সিতে তিন সপ্তাহ আগে মাঠে নেমেছিলেন রুনি। এরপর মাংসপেশির ইনজুরিতে ছিটকে যান তিনি। ম্যানচেষ্টার ইউনাইটেডর জার্সিতে ওয়েন রুনি গোল করেছেন ২৪৮টি। শীর্ষে থাকা ববি চার্লটনের থেকে মাত্র ১ গোল পিছিয়ে এই ইংলিশ ফুটবলার। আজই ম্যানইউয়ের সর্বোচ্চ গোলদাতার খেতাব জিতে যেতে পারেন ফুটবলের এই মহা তারকা।
রুনিকে খেলানোর বিষয়টি নিশ্চিত করেছেন ম্যানেজার জোসে মরিনহো। তিনি জানান, রিডিংয়ের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই খেলবেন রুনি। তার ভাষ্য, ‘সে (রুনি) আবারও শুরু করতে পারবে। তাকে বেঞ্চে ফিরিয়ে আনা হয়েছে। সে আমাদেরই একজন। সে খেলার জন্য প্রস্তুত।’ প্রসঙ্গত, এফ এ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার ইউনাইটেড রেডডেভিলদের সামনে রেকর্ড ১৩তম শিরোপার হাতছানি ।