ঢাকাFriday , 6 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিনেমা মুক্তির সংখ্যা বাড়বে : সাইমন

Link Copied!

saimonবিনোদন প্রতিবেদক : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। সময়ের ব্যস্ততম এ চিত্রনায়ক গুণী নির্মাতা জাকির হোসেন রাজুর হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন। ‘জ্বী হুজুর’ সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। এর পর একই পরিচালকের ‘পোড়া মন’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন সাইমন।
এ পর্যন্ত সাইমন সাদিক ২০ টি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- তোমার কাছে ঋণী, তুই শুধু আমার, স্বপ্ন ছোঁয়া, ব্ল্যাকমানি, চোখের দেখাসহ বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। তবে তার অভিনীত বেশ কিছু সিনেমা এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে।
পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন এ চিত্রনায়ক। পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয় এই সাইমনকে।
নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে সাইমন বলেন, ‘নতুন বছর ভালো কিছু কাজ করতে চাই। আশা করছি, ২০১৭ সালে আমার অভিনীত সিনেমা মুক্তির সংখ্যা বাড়বে। মানসম্মত সিনেমায় কাজ করার পরিকল্পনা রয়েছে।’
২০১৬ সালের ব্যর্থতা ও সফলতা প্রসঙ্গে বলেন, ‘‘২০১৬ সালে নিজেকে গুছিয়েছি। গত বছর ব্যর্থতার পরিমান অনেক তারপরও বছরের শেষ দিন কয়েকটি ভালো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। বিশেষ করে ‘গোলাপতলীর কাজল’, ‘পাপী’ শিরোনামের সিনেমা দু’টি মৌলিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে। আশা করছি, ভালো কিছু হবে।’’
সাখাওয়াত হোসেন পরিচালিত ‘নদীর বুকে চাঁদ’সহ বেশ কয়েকটি সিনেমার শুটিং করছেন সাইমন।