ঢাকাFriday , 6 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অহংকারী বুবলির প্রেমিক ড্রাইভার শাকিব

Link Copied!

bubliবিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। দীর্ঘ দিন ধরে দাপটের সঙ্গে ঢালিউডে অভিনয় করে যাচ্ছেন তিনি। গত ঈদুল আজহায় নবাগত শবনম বুবলির সঙ্গে জুটি বেধে ‘বসগিরি’, ও ‘শ্যুটার’ শিরোনামের সিনেমায় অভিনয় করেন শাকিব। সিনেমা দুটি গত বছরের আলোচিত সিনেমার তালিকায় স্থান পেয়েছে। এবার এ জুটি ‘অহংকার’ শিরোনামের নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।
শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় শাকিব খান-বুবলির সঙ্গে থাকছে নতুন একজন চিত্রনায়িকা। তবে কে থাকবেন তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন পরিচালক।
এ প্রসঙ্গে শাহাদাৎ হোসেন লিটন বলেন, ‘‘অহংকার’ সিনেমার জন্য নতুন একজন নায়িকা খুঁজছি। এছাড়া এ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন বুবলি। আগামী ১০ জানুয়ারি থেকে বিএফডিসিতে এ সিনেমার শুটিং শুরু করব। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে প্রথম লটের শুটিং।’’
সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অহংকার’ সিনেমার গল্প এখনই বলতে চাচ্ছি না। এ সিনেমায় শাকিব খানকে একজন টেক্সি ড্রাইভারের চরিত্রে দেখা যাবে। অন্য দিকে বুবলিকে একজন অহংকারী মেয়ের চরিত্রে দেখা যাবে।’’
অহংকার সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক শাহাদাৎ হোসেন লিটন। এতে মোট পাঁচটি গান থাকবে।