ঢাকাFriday , 6 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তথ্য অধিদপ্তরে ই-ফাইলিং প্রশিক্ষণ

Link Copied!

e_filingনিজস্ব প্রতিবেদেক : সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আওতায় ই-ফাইলিং বিষয়ে বৃহস্পতিবার দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সরকারি অফিসে কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনগণকে সেবা দেওয়া ও কাগজবিহীন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী।
তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ইসতাক হোসেন, জ্যেষ্ঠ উপ-প্রধান তথ্য কর্মকর্তা (প্রটোকল) ফজলে রাব্বী, জ্যেষ্ঠ উপ-প্রধান তথ্য কর্মকর্তা (প্রেস) আকতার হোসেনসহ তথ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগামের সহকারী প্রোগ্রামার আব্দুল হান্নান। তথ্য অধিদপ্তরের ৬০ জন কর্মকর্তা ও কর্মচারী এ কোর্সে অংশ নেন।