ঢাকাThursday , 5 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিডিউল ফাঁসানোর রেকর্ড নেই : মাহি

Link Copied!

mahi-la-final20141102144301বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি।
এরপর ‘অন্যরকম ভালোবাসা’, ‘পোড়ামন’, ‘তবুও ভালোবাসি’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’, ‘দবির সাহেবের সংসার’, ‘দেশা-দ্য লিডার’, ‘অনেক সাধের ময়না’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি এ চিত্রনায়িকার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ তুলেছেন ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমার নির্মাতা। তবে এ বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন মাহি।
এ নিয়ে পরিচালক শাহনেওয়াজ শানু শিল্পী সমিতিতে মাহির বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ করেন। ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমার কিছু কাজ বাকি রয়েছে। এক সপ্তাহ শুটিং করলেই পুরো সিনেমার শুটিং শেষ হবে। কিন্তু মাহি শিডিউল দিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
মাহির শিডিউল কত তারিখ ছিল এমন প্রশ্নের জবাবে পরিচালক শাহনেওয়াজ শানু বলেন, ‘মাহির সঙ্গে শিডিউল ডেট নিয়ে কোনো চুক্তি হয়নি। বলা হয়েছে, নিজেরা ডেট ঠিক করে কাজটি শেষ করব। কিন্তু নভেম্বরের পর আমাকে কোনো শিডিউল দেননি মাহি।’
এ বিষয়ে মাহি বলেন, ‘দেখুন শিডিউল ফাঁসানোর রেকর্ড আমার নেই। এ বিষয়গুলো ভিত্তিহীন। কয়েকদিন পর পুরো বিষয়টি আপনারা জানতে পারবেন। শুধু শুধু এ ধরনের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না।’ ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।