ঢাকাThursday , 5 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এ বছর শিল্পী সমিতির নির্বাচন করব

Link Copied!

mishaবিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। ইতোমধ্যে আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য এক মাত্রায়।
গত কয়েক বছর ধরে এ অভিনেতার সর্বাধিক সংখ্যক সিনেমা মুক্তি পেয়ে আসছে। নতুন বছর উপলক্ষে রাইজিংবিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এই অভিনেতাকে। এ সময় তিনিও রাইজিংবিডিকে শুভেচ্ছা জানান।
নতুন বছরের ভাবনা প্রসঙ্গে জনপ্রিয় এ অভিনেতা রাইজিংবিডিকে বলেন, ‘নতুন বছর প্রত্যাশা থাকবে ঢাকাই চলচ্চিত্র আরো উন্নত হোক, বিশ্বমানের চলচ্চিত্র নির্মিত হোক। শিল্পীরা তাদের সঠিক মূল্যায়ন পাবেন। আর এসব প্রত্যাশা সামনে রেখে এ বছর আমি শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করব।’
তিনি আরো বলেন, ‘কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি। একটু বেছে বেছে ভালো মানের কাজ করছি। কাজ কম করব কিন্তু ভালো গল্পের সিনেমা করব। অভিনয়ের ক্ষেত্রে ভিন্নতা আনার চেষ্টা করছি। এখন নেতিবাচক চরিত্রের পাশাপাশি ইতিবাচক চরিত্রেও অভিনয় করছি।’
মিশা সওদাগর বর্তমানে বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া কয়েকটি সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে।