স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে দুর্দান্ত সেঞ্চুরির পর আর খেলা হয়নি রস টেলরের। চোখের সমস্যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি।
এরপর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচেও দর্শকের ভূমিকায় থাকেন টেইলর। তবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে আবারও মাঠে নামছেন কিউই এ তারকা ক্রিকেটার। তার সঙ্গে দলে ফিরেছেন ট্রেন্ট বোল্টও।
নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডিন ব্রাউনিল, কলিন ডিগ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলস, জীৎ রাভাল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইল, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং (উইকেট রক্ষক)।
ইন: ট্রেন্ট বোল্ট
আউট: ডগ ব্রেসওয়েল, টড অ্যাস্টেল আগামী ১২ জানুয়ারি ওয়েলিংটনে প্রথম টেস্ট শুরু হবে। ২০ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

