ঢাকাThursday , 5 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অধিনায়কত্ব ছাড়লেন ধোনি

Link Copied!

dhoni-স্পোর্টস ডেস্ক : টেস্টের অধিনায়কত্ব ছেড়েছেন অনেক আগে। ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি। এবার সীমিত ওভার ক্রিকেটের অধিনায়কের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন মাহেন্দ্র সিং ধোনি। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। এর মধ্য দিয়ে ধোনি ভারতের তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকেই সরে দাঁড়ালেন। এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান তিনি।
অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন তিনি। জ্যেষ্ঠ নির্বাচক কমিটি বিষয়টি নিশ্চিত করেছে।
বিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল ঝোরি ধোনির অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বলেন, ‘ভারত দলের হয়ে ক্রিকেটের সব ফরম্যাটে ধোনি যে অসাধারণ অবদান রেখেছেন তার জন্য বিসিসিআই ও ভারতের প্রত্যেক সমর্থকের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। তার নেতৃত্বে ভারতের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছেছে। তার অর্জন ও কৃতিত্ব ভারতের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে।’
১৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। আর ২৬ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। ৬ জানুয়ারি ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য খেলোয়াড় নির্বাচন করবে নির্বাচক কমিটি।
আসন্ন এই দুই সিরিজে নতুন অধিনায়ক ভারতকে নেতৃত্ব দিবেন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বিরাট কোহলি।