ঢাকাWednesday , 4 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাহিরার ভিডিও ভাইরাল

Link Copied!

mahiraবিনোদন ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। শাহরুখ খানের বিপরীতে রইস সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন এ অভিনেত্রী। কিন্তু তার আগেই নানারকম জটিলতায় পড়ছেন তিনি। বিদায়ী বছর মুক্তির কথা থাকলেও এ বছর মুক্তি পাচ্ছে সিনেমাটি।
এদিকে ইন্টারনেটে ভাইরাল হয়েছে মাহিরা খানের একটি ভিডিও। এতে নতুন করে আবারো ঝামেলায় পড়তে হতে পারে তাকে এবং রইস নির্মাতাদের। ভাইরাল হওয়া ভিডিওটি মাহিরার একটি সাক্ষাৎকারের অংশ। পাকিস্তানি কমেডিয়ান ওমর শরীফের সঞ্চালনায় এতে মাহিরাকে বলতে শোনা গেছে, ‘ভারতীয়দের কাছ থেকে আমাদের উদ্বুদ্ধ হওয়া উচিৎ না। একদম নয়। আমরা বলিউড না।’
তবে এটি সাম্প্রতিক সময়ের কোনো সাক্ষাৎকার নয়। এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল ২০১১ সালে। কিন্তু নতুন করে সম্প্রতি এটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। গত সেপ্টেম্বরে কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে হামলায় ভারতের ১৮ সেনাসদস্য নিহত হয়। এরপরই পাক-ভারত সম্পর্কে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করে ভারত।
এছাড়া পাকিস্তানি শিল্পীদের বলিউড সিনেমা থেকে বাদ দিতেও বলা হয়। রইস সিনেমায় মাহিরা থাকায় এটিও তোপের মুখে পড়ে। তবে কিছুদিন আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের সঙ্গে শাহরুখ দেখা করে মাহিরার বিষয়টি সমঝোতা করেছেন বলে শোনা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে মাহিরার এমন বক্তব্য নতুন করে আগুনে ঘি ঢালবে কিনা তা দেখার বিষয়।
রাহুল দোলাকিয়া পরিচালিত রইস সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান, মাহিরা খান, নওয়াজউদ্দিন সিদ্দীকিসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন রিতেশ সিদ্ধানি, ফারহান আখতার এবং গৌরী খান। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।