ঢাকাWednesday , 4 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্সেনালকে রুখে দিল বোর্নমাউথ

Link Copied!

arsenalস্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শক্তিশালি আর্সেনালকে রুখে দিয়েছে এএফসি বোর্নমাউথ। দলটির সঙ্গে প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-৩ ব্যবধানের ড্রয়ে পয়েন্ট হারিয়েছে গানাররা।
নিজেদের মাঠ গোল্ডস্যান্ডস স্টেডিয়ামে শুরুতে ৩-০ ব্যবধানে এগিয়েছিল বোর্নমাউথ। তবে শুরুতে পিছিয়ে পড়লেও শেষপর্যন্ত সানচেজ, লুকাস ও জিরুর গোলে সমতা নিয়ে মান বাঁচিয়েছিল অ্যামিরেটস স্টেডিয়ামের ক্লাবটি।
চেনামাঠে ম্যাচের ১৬ মিনিটেই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বোর্নমাউথ। এ সময় স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান ড্যানিয়েল। এর চার মিনিট পরেই উইলসনের গোলে ব্যবধান বাড়ায় দলটি। প্রথমার্ধের আগপর্যন্ত এ গোলের শোধ দিতে পারেনি আর্সেনাল। ফলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়েছে তাদেরকে।
বিশ্রাম শেষে মাঠে নেমেও চেনা আঙ্গিনায় আধিপত্য ধরে রাখে বোর্নমাউথ। ফলে ম্যাচের ৫৮ মিনিটে আরও এক গোলে এগিয়ে যায় দলটি। এ সময় স্বাগতিক দর্শকদের আরও একবার উচ্ছ্বাসে মাতান ফ্রাসের।
প্রতিপক্ষের মাঠে শুরুতেই এভাবে ছিটকে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে আর্সেনাল। রেফারির শেষ বাঁশি পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে না পারলেও অর্ধেক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যাচের ৭০ মিনিটে অ্যালেক্সিস সানচেজের গোলে ব্যবধান কমায় আর্সেনাল। এরপর লুকাসের ৭৫ মিনিটের গোলে আর একটি গোলের শোধ দেয় গানাররা। এরপর ওলিভিয়ের জিরুর যোগকরা সময়ের গোলে ৩-৩ ব্যবধানের সমতা নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
বোর্নমাউথের বিপক্ষে ড্রয়ে ২০ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আর্সেনাল। ১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে চেলসি।