ঢাকাWednesday , 4 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নৈতিক দপ্তরের ক্ষমতা সীমিত করলো মার্কিন কংগ্রেস

Link Copied!

us-congresআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের নৈতিক আচরণবিধি নজরদারি বিষয়ক একটি সংস্থার স্বাধীন সত্ত্বা বিলুপ্ত করতে ভোট দিয়েছে প্রতিনিধি পরিষদ। এর মাধ্যমে অফিস অব কংগ্রেসনাল ইথিকসকে (ওসিই) এখন থেকে নিয়ন্ত্রণ করবে কংগ্রেসের ইথিকস কমিটি।
স্থানীয় সময় সোমবার রাতে রিপাবলিকান সদস্যরা এক রুদ্ধদ্বার বৈঠকের পর এ প্রস্তাবটি পাস হয়। সিনেটে ভার্জিনিয়ার রিপাবলিকান সদস্য বব গুড লেটের প্রস্তাবটি ১১৯-৭৪ ভোটে পাস হয়। এর ফলে কংগ্রেসের কোনো সদস্য আইন ভঙ্গ করলে কংগ্রেসের নৈতিক কার্যালয় এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে হলে কংগ্রেসের ইথিকস কমিটির অনুমতির প্রয়োজন পড়বে। শুধু তাই নয়, ইথিকস কমিটি চাইলে যে কোনো সময় কোনো কংগ্রেসের সদস্যের বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধ করে দিতে পারবে। এছাড়া কংগ্রেসের নৈতিক কার্যালয়কে যে কোনো ধরণের বিবৃতি দিতে এবং যোগাযোগ বিষয়ক কর্মী নিয়োগে বাধা দিতে পারবে।
এদিকে কংগ্রেসে সংখ্যালঘু ডেমোক্রেটরা বিলটি পাসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কংগ্রেসে ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলসি বলেছেন, এই সংশোধনীর মাধ্যমে ওসিইকে পুরোপুরি ধ্বংস করে ফেলবে।