ঢাকাMonday , 2 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যালন ডি’অর জিতবেন পগবা: মরিনহো

Link Copied!

Morinhoস্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুটা ছন্দহীন হলেও সম্প্রতি বেশ কিছু ম্যাচে টানা জয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে ম্যানইউর জয়ে গোলে করেছেন দলটির সবচেয়ে দামি তারকা পল পগবা।
মিডফিল্ডে দারুণ ভূমিকার পাশাপাশি দলের হয়ে গোল করায় পগবাকে নিয়ে প্রশংসায় মেতেছেন ম্যানইউ কোচ পল পগবা। পর্তুগিজ এ কোচ জানিয়েছেন উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে পারলে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেতে পারেন পগবা।
৮৯ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ট্রান্সফারে মৌসুমের শুরুতে জুভেন্টাস থেকে ম্যানইউতে যোগ দেন পগবা। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে যোগ দেওয়ার পর নিজেকে খুঁজে পেতে রীতিমত সংগ্রাম করেন ফরাসি এ তারকা। তবে সম্প্রতি দারুণ ফর্মের কারণে তাকে নিয়ে প্রশংসায় মেতেছেন অনেকেই। ইংলিশ লিগে পগবা নিজের ১৮ ম্যাচে গোল করেছেন ৪টি। এছাড়া সতীর্থদের আরও ৩ গোলে অবদান ছিল এ মিডফিল্ডারের।
সম্প্রতি ছন্দে থাকায় তার প্রশংসা করে ম্যানইউ কোচ মরিনহো বলেন, ‘মানুষের মনের পরিবর্তন আসছে। গোলরক্ষকরা সাধারণত ব্যালন ডি’অর জেতেন না। এ ক্ষেত্রে ডিফেন্ডারের সংখ্যাও খুব বেশি নয়। মালদিনি কখনো এটা জেতেননি। এমনকি একজন মিডফিল্ডারের কাছেও এটা খুব সহজ নয়। কেননা প্রত্যেকেই গোলস্কোরার নাম বিবেচনায় আনতে চান। পগবা তার উন্নতি ধরে রাখলে আর ইউরোপীয়ান ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপা জিতলে আমি মনে করি পগবা ব্যালন ডি’অর জিতবে। ’