স্পোর্টস ডেস্ক : লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগসহ অন্য লিগগুলোতেও সেরাটা জানান দিয়ে ২০১৬ সালটা শেষ করেছে রিয়াল মাদ্রিদ। বর্তমান লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ছাড়িয়ে লা লিগা টেবিলের শীর্ষে রয়েছে ক্লাবটি।
নতুন বছরের শুরু থেকেই নিজেদের এমন আধিপত্য ধরে রাখতে চাইবে রিয়াল মাদ্রিদ। বড়দিনের ছুটি শেষে কোপা দেল’রের ম্যাচ দিয়ে বছরের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা। শক্তিশালী প্রতিপক্ষ সেভিয়ার বিপক্ষে বৃহস্পতিবার কোপা দেল’রের প্রথম লেগে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস।
ডান পায়ের মাসেলের চোট সম্পূর্ণ সেরে না উঠায় সেভিযার বিপক্ষে খেলতে পারবেন না তিনি। তবে ইনজুরি ছাড়াও এরপর শনিবার গ্রানাডার বিপক্ষে লা লিগার ম্যাচে মাঠে নামতে পারবেন না রামোস। হুলদ কার্ডের শাস্তির কারণে খেলতে পারবেন না তিনি। সব মিলিয়ে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত রামোসকে মাঠে দেখবে না রিয়াল সমর্থকরা।
ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইয়কোহামাতে কাশিমা অ্যান্টলার্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন রামোসা। বড় দিনের ছুটি কাটিয়ে ইনজুরি আর নিষেধাজ্ঞার কারণে ২৫ দিনের লম্বা বিরতি পেয়েছেন রিয়াল এ অধিনায়ক।

