ঢাকাSunday , 1 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুলজীবন থেকে প্রেম করতেন শহিদপত্নী

Link Copied!

shahid-miraবিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা শহিদ কাপুর। ৭ জুলাই-২০১৫ মিরা রাজপুতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ইতোমধ্যে তাদের ঘর আলো করে এসেছে একটি কন্যাসন্তান।
বিয়ের আগে শহিদ কাপুর একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। বিশেষ করে কারিনা কাপুরের সঙ্গে তার দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের কথা কারো অজানা নয়। শহিদ কাপুর সম্পর্কে ভক্তরা জানলেও তার স্ত্রী মিরা সম্পর্কে অনেক কিছুই অজানা।
সম্প্রতি মিরা তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শহিদ-মিরা। এ সময় মিরা বলেন, ‘আমরা (শহিদ-মিরা) পরস্পরকে জানি।’ এ কথা শেষ না হতেই শহিদ বলেন, ‘আমি এখনো মিরার বয়ফ্রেন্ড খুঁজে বেড়াচ্ছি।’ উপস্থাপক করণ জোহর মিরাকে প্রশ্ন করেন বিয়ের আগে আপনি কটি সম্পর্কে জড়িয়েছিলেন? মিরা এ প্রশ্নের উত্তর দেয়ার আগেই শহিদ বলেন, ‘সে তালিকা আমার চেয়ে ছোট নয়।’
প্রেমের সম্পর্ক নিয়ে মিরা জানান, শহিদের সঙ্গে বিয়ের আগে আদিত্য নামের একটি ছেলের সঙ্গে ডেট করতেন। ছেলেটি দিল্লিতে থাকে। স্কুল জীবন থেকে আদিত্য-মিরা ডেট করে আসছিলেন। বিয়ের পূর্ব পর্যন্ত আদিত্যর সঙ্গে মিরার সম্পর্ক ছিল বলেও জানান মিরা।