ঢাকাSunday , 1 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তির আগেই ১০০ কোটি আয়

Link Copied!

binodon-150বিনোদন ডেস্ক : মুক্তির আগেই ১০০ কোটি রুপির বেশি আয় করেছে তেলেগু ভাষার একটি সিনেমা। ‘কয়েদি নং ১৫০’ শিরোনামের এই সিনেমাটি তামিল ব্লকবাস্টার সিনেমা ‘কাঠথি’র রিমেক।
সিনেমাটি নির্মাণ করছেন ভি ভি বিনায়ক। আর এ সিনেমার মাধ্যমে দীর্ঘ নয় বছর পর রুপালি পর্দায় ফিরছেন দক্ষিণী সিনেমার মহাতারকা চিরঞ্জীবি।
নির্মাণাধীন এই সিনেমার টিজার বা ট্রেইলার কোনো কিছুই এখনো প্রকাশিত হয়নি। তবু সিনেমাটি ঘরে তুলেছে ১০০ কোটি রুপির বেশি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমাটির স্যাটেলাইট রাইট এবং ডিস্ট্রিবিউশন স্বত্ব বিক্রি করেই এই মোটা অঙ্কের অর্থ ঘরে তুলেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।
চিরঞ্জীবি ছাড়াও এতে অভিনয় করেছেন কাজল আগরওয়াল, শ্রেয়া সরণ প্রমুখ। ২০১৭ সালে ১৩ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। ভারতীয় চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন, এ বছরের সর্বাধিক প্রতীক্ষিত সিনেমা এটি। তবে মুক্তির পরই বোঝা যাবে বক্স অফিসে কতটা সফলতা পায় সিনেমাটি।