ঢাকাSaturday , 31 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯৯ ম্যানশন’-এ জায়েদ খান

Link Copied!

jayedবিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তারই ধারাবাহিকতায় ‘৯৯ ম্যানশন’ শিরোনামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা।
মিজানুর রহমান লাবু পরিচালিত এ সিনেমায় জায়েদ খানের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন নির্মাতা।
গত ২৪ ডিসেম্বর, রাজধানীর একটি রেস্তরায় এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘৯৯ ম্যানশন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমার গল্পও দারুণ। বিগবাজেটের সিনেমাটির শুটিং বাংলাদেশ ও মালয়েশিয়ায় হবে। থ্রিলার ঘরানার সিনেমা এটি। দর্শক সিনেমাটি পছন্দ করবেন বলে আশা করছি। নতুন বছরের শুরুর দিকে শুটিং শুরু করব।’
এক্সট্রিম ফাইভ প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করবেন, শতাব্দী ওয়াদুদ, সানজানা মিতুসহ অনেকে। এছাড়া জায়েদ খানের বিপরীতে জনপ্রিয় একজন নায়িকাকে নেয়া হবে বলেও নির্মাতা সূত্রে জানা গেছে। এ সিনেমার চিত্রনাট্য লিখছেন রুবায়েত।
একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক জায়েদ খান। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’ সিনেমার শুটিং করছেন তিনি। এদিকে মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ সিনেমার শুটিং সম্প্রতি শেষ করেছেন। এ দুটি সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি।
তাছাড়া জি সরকার পরিচালিত ‘খোদার কসম’ ও মোহাম্মদ আসলামের ‘সমাধান’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ। খুব শিগগিরই এসব সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে। এছাড়াও বেশ কয়েকটি সিনেমার কথা চলছে।