ঢাকাSaturday , 31 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আদিত্য-শ্রদ্ধার রোমান্স

Link Copied!

aditth-sroddaবিনোদন ডেস্ক : আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর জুটির পরবর্তী সিনেমা ওকে জানু। এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলার এবং কয়েকটি গান।সম্প্রতি প্রকাশিত হয়েছে এ সিনেমার ‘এন্না সোনা’ শিরোনামের একটি গান। এতে রোমান্স করতে দেখা যায় আদিত্য ও শ্রদ্ধাকে।
‘এন্না সোনা’ গানটির কম্পোজ করেছেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ী সুরকার এ. আর. রহমান। গানটি লিখেছেন ভারতের কিংবদন্তি গীতিকার গুলজার। রোমান্টিক ঘরানার এ গানে শ্রদ্ধার প্রতি আদিত্যর ভালোবাসা ও তাদের মান অভিমান ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া আদিত্য ও শ্রদ্ধাকে বেশ কয়েকটি রোমান্টিক দৃশ্যেও দেখা গেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং।
ওকে জানু সিনেমাটি মনি রত্নম পরিচালিত ও কাদাল কানমানি সিনেমার রিমেক। এমনকি ওকে জানু সিনেমার পরিচালক সাদ আলি মনি রত্নমের সহকারী হিসেবে কাজও করেছেন। আগামী ১৩ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।