ঢাকাSaturday , 31 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুটি বাঁধছেন শাহরুখ-প্রিয়াঙ্কা!

Link Copied!

shahrukh-priyankaবিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। বর্তমানে পদ্মাবতী সিনেমা নিয়ে ব্যস্ত এ নির্মাতা। এ সিনেমার পর আরো একটি সিনেমা নির্মাণ করবেন সঞ্জয়। এতে জুটি বাঁধবেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া।
গুস্তাকিয়া শিরোনামের এ সিনেমাটি উর্দু কবি ও গীতিকার সাহির লুধিয়ানবির জীবনী নিয়ে নির্মিত হবে। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে কথা বলতে শাহরুখের সঙ্গে দেখাও করেছেন বানসালি। এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমায় অনেক কবিতা রয়েছে এবং শাহরুখ সাহিরের অনেক গজল ও কবিতা পড়ছেন। যদিও শাহরুখ এখনো গুস্তাকিয়া সিনেমায় চুক্তিবদ্ধ হননি, কিন্তু সিনেমার চিত্রনাট্য তিনি পছন্দ করেছেন এবং বাজিরাও মাস্তানি খ্যাত এ পরিচালকের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।’
এদিকে হলিউড প্রজেক্টের কাজ শেষ করে আপাতত ভারতেই আছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইতোমধ্যে বলিউডের দু’টি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথাও জানিয়েছেন তিনি। প্রিয়াঙ্কাকে সিনেমায় সাহিরের সঙ্গী অমৃতা প্রীতমের চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
ভারতীয় কবি-গীতিকার সাহির লুধিয়ানবি হিন্দি ও উর্দু ভাষায় কবিতা ও গান লিখে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। আবদুল হাই ছদ্মনামে লেখালেখি করলেও সাহির নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। বলিউড সিনেমাতেও তিনি কাজ করেছেন। তাজ মহল (১৯৬৩) ও কাভি কাভি (১৯৭৬) সিনেমার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা গীতিকারের পুরস্কার জিতেছিলেন তিনি।