ঢাকাSaturday , 31 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় হারের পর পাকিস্তানের জরিমানা

Link Copied!

pakistanস্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে নাটকীয়ভাবে হারের পর এবার জরিমানা গুনতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলকে। মেলবোর্ন টেস্টে স্লো-ওভার রেটের কারণে পাকিস্তানকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
মেলবোর্নে আজহারের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছিল পাকিস্তান। জবাবে ওয়ার্নার ও স্মিথের সেঞ্চুরিতে ভর করে যোগ্য জবাব দেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। এরপর পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার ১৮১ রানের লিডটাই যেন নিজেদের দ্বিতীয় ইনিংসে পাহাড়সমান হয়ে যায় পাকিস্তানের কাছে। স্টার্ক-লিওনদের বোলিং তোপে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় সফরকারীদের দ্বিতীয় ইনিংস। ইনিংস ও ১৮ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ হারে মিসবাহ উল হকের দল।
হারের সঙ্গে সফরকারীদের ঘাড়ে যোগ হয় জরিমানার বোঝাও। মেলবোর্ন টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান দুই ওভার কম বোলিং করে। ফলে, ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে পাকিস্তান দলকে জরিমানা করে।
স্লো-ওভার রেটের কারণে পাকিস্তান অধিনায়ক মিসবাহকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ এবং বাকিদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।