ঢাকাFriday , 30 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৫০ কেজির গাউন পরেছেন উর্বশী

Link Copied!

urborshi_raotelaবিনোদন ডেস্ক : কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে হৃতিক রোশানের কাবিল সিনেমার আইটেম গান ‘হাসিনো কা দিওয়ানা’। এতে দেখা গেছে উর্বশী রাউটেলাকে। গানটিতে এ অভিনেত্রীকে বেশ আবেদনময়ী দেখালেও অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। প্রকাশের পর দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে গানটি। গানটি কীভাবে তৈরি হয়েছে সম্প্রতি প্রকাশিত হয়েছে তার একটি ভিডিও।
এ ভিডিওতে গানটি কীভাবে তৈরি হয়েছে, গানটি নিয়ে নির্মাতাদের চিন্তা-ভাবনা এবং অভিজ্ঞতাসহ বিভিন্ন তথ্য তুলে ধরেছেন নির্মাতারা। এ ভিডিওতে উর্বশী জানিয়েছেন, ‘হাসিনো কা দিওয়ানা’ গানের শুরুতে তাকে যে কালো রঙের একটি গাউন পরা অবস্থায় দেখা গেছে তার ওজন ১৫০ কেজি। এছাড়া এ গানে ২৫০ জন ব্র্যাকগ্রাউন্ড ড্যান্সার ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছেন নির্মাতারা।
১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ইয়ারানা সিনেমার ‘সারা জামানা’ শিরোনামের একটি গানের সংগীত পরিচালনা করেছিলেন হৃতিক রোশানের চাচা রাজেশ রোশান। এই গানে কণ্ঠ দিয়েছিলেন কিশোর কুমার এবং সিনেমার পর্দায় দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। ৩৫ বছর পর কাবিল সিনেমায় ‘হাসিনো কা দিওয়ানা’ গানটি রিমেক করা হয়েছে। এই গানে কণ্ঠ দিয়েছেন রাফতার ও পায়েল দেব।
হৃতিক রোশান জানিয়েছেন, গানটির প্রতি তার ভালোবাসা থেকেই কাবিল সিনেমায় গানটি রিমেকের চিন্তা করেছেন তিনি।