ঢাকাFriday , 30 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিষ্টিকে নিয়ে আসিফের গান

Link Copied!

asifবিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর| বর্তমানে তিনি অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে প্লে-ব্যাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি এবার চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে নিয়ে একটি গান গেয়েছেন। ‘মিষ্টিরে তুই, মিষ্টিরে তুই অনেক মিষ্টি’ শিরোনামের গানটি সম্প্রতি ইউটিউবে প্রকাশ করা হয়।
গানটির সুরকার ও গীতিকার শ্রী প্রিতম। গানটি মিষ্টি জান্নাত অভিনীত ‘তুই আমার’ সিনেমায় দেখা যাবে। সজল আহমেদ পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। এ প্রসঙ্গে চিত্রনায়িকা মিষ্টি রাইজিংবিডিকে বলেন, ‘গানটির কথাগুলো দারুণ! আমি এমনিতেই আসিফ আকবরের গানের ভক্ত। তিনি আমাকে নিয়ে লেখা গানে কণ্ঠ দিয়েছেন। এটা আমার কাছে অনেক আনন্দের। গানটির সুর ও সংগীতও ভালো হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
তিনি আরো বলেন, ‘আসছে নতুন বছরে ‘তুই আমার’ সিনেমাটি মুক্তি দেয়া হবে। সিনেমাটি দেখে দর্শক পরিপূর্ণ বিনোদন পাবেন বলে আশা করছি।’
হ্যাভেম মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার প্রলয় ভট্টাচার্য। সংগীত করেছেন কলকাতার শ্রী প্রিতম। নৃত্য পরিচালনা করেছেন কলকাতার শঙ্ক রায়া ও বাংলাদেশের মাসুম বাবুল। ইতিমধ্যেই সিনেমাটির শুটিং শেষ, এখন সম্পাদনার টেবিলে রয়েছে। আসছে নতুন বছরে সিনেমাটি সারাদেশে মুক্তি দেয়া হবে।