ঢাকাThursday , 29 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবার তুষারের ব্যাটে সেঞ্চুরি

Link Copied!

tusharনিজস্ব প্রতিবেদক : ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে তুষার ইমরানের ব্যাট হাসছেই। আগের রাউন্ডেই বিকেএসপিতে ১০৮ রানের ইনিংস খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে বাংলাদেশের সবাইকে ছাড়িয়ে গেছেন তুষার।অভিজ্ঞ মিডল অর্ডার এই ব্যাটসম্যান মঙ্গলবার শুরু পঞ্চম রাউন্ডেও তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। ফতুল্লায় খুলনার হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিন বৃহস্পতিবার তিন অঙ্ক ছুঁয়েছে তুষারের ব্যাট।
দ্বিতীয় দিন শেষে তুষার অপরাজিত ছিলেন ৭১ রানে।তৃতীয় দিন লাঞ্চের আগেই প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড ২০তম সেঞ্চুরি তুলে নেন ৩৩ বছর বয়সি ব্যাটসম্যান। লাঞ্চের আগ পর্যন্ত ১৮৭ বলে ১৫টি চারে ১০৭ রানে ব্যাট করছিলেন তুষার। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তুষারের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি করে সেঞ্চুরি আছে মোহাম্মদ আশরাফুল ও অলক কাপালির।