ঢাকাThursday , 29 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুশফিকের চোট গুরুতর নয়

Link Copied!

Musfiqনিজস্ব প্রতিবেদক : হ্যামস্ট্রিং চোটে মুশফিকুর রহিম দলের বাইরে। বাংলাদেশ যখন নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে ব্যস্ত তখন মুশফিক গিয়েছিলেন হাসপাতালে। মুশফিকের চোট গুরুতর নয় বলেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার এমআরআই করিয়েছেন টেস্ট দলপতি। এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পরই সুখবর দিয়েছে বিসিবি। গুরুতর কোনো চোট মুশফিকের এমআরআই রিপোর্টে ধরা পড়েনি। হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ টিয়ার ধরা পড়েছে।
চোট সারাতে দ্রুতই পুনর্বাসন শুরু করবেন মুশফিকুর রহিম। টিম ম্যানেজমেন্ট তাকে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত করবে।
অবশ্য ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও খেলবেন না মুশফিক। টেস্টে শতভাগ ফিট পেতেই সীমিত পরিসরে মুশফিককে সরিয়ে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
প্রসঙ্গত, প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মুশফিক। চোট পাওয়ার পর কিছুক্ষণ মাঠে থাকলেও পরে ব্যাটিং ছেড়ে মাঠ থেকে উঠে যান তিনি।