ঢাকাWednesday , 28 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছলচাতুরীর ওস্তাদ সালমান

Link Copied!

salman-katবিনোদন ডেস্ক : ছল-চাতুরীতে ওস্তাদ বলিউড অভিনেতা সালমান খান। এমন কথা শুনে তার ভক্তরা কষ্ট পাবেন এটাই স্বাভাবিক। কিন্তু অবাক করা বিষয় হলো সালমানকে নিয়ে এমন মন্তব্য করেছেন সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ।
জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করণ’। এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন করণ জোহর। এ অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় তারকারা অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্যক্তিজীবনের অজানা কথা বলে থাকেন। এতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। আর তখনই সালমানকে নিয়ে এমন মন্তব্য করেন এই অভিনেত্রী।
এ অনুষ্ঠানে ক্যাটরিনার কাছে জানতে চাওয়া হয় সালমান কেমন মানুষ। এ প্রশ্নের উত্তরে ক্যাটরিনা বলেন, ‘‌ছলচাতুরীতে ওস্তাদ সালমান খান।’ ক্যাটের এমন উত্তরে অবাক হন পরিচালক করণ জোহর। অবাক হওয়ারই কথা, কারণ সালমানের সঙ্গে সম্পর্ক থাকাকালে প্রকাশ্যে কোনো দিন এমন মন্তব্য করতে শোনা যায়নি এই অভিনেত্রীকে।