ঢাকাWednesday , 28 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় ম্যাচে মুশফিকের বদলি সোহান

Link Copied!

sohanস্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেলেন দলের প্রধান উইকেটরক্ষক এবং মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার জায়গায় খেলবেন উদীয়মান উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। বুধবার বাংলাদেশ দলের ব্রিফিংয়ে কোচ হাথুরুসিংহে এ ঘোষণা দিয়েছেন।
ব্রিফিংয়ে হাথুরুসিংহে বলেছেন, `ক্রাইস্টচার্চে ইনজুরির পর পর্যবেক্ষণের ৪৮ ঘণ্টা সময় পার হয়েছে। বৃহস্পতিবার মুশফিকের স্ক্যান হবে। এরপর জানা যাবে তার প্রকৃত অবস্থা।’
নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচে সোমবার রানআউট থেকে বাঁচতে ডাইভ দিয়ে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পান মুশফিক। বুধবার তিনি দলের অনুশীলনেও যোগ দেননি। শঙ্কা ছিল, ওয়ানডে সিরিজের বাকি দুইটি ম্যাচই হয়তো মিস করবেন। সে বিষয়ে নিশ্চিত তথ্য না পাওয়া গেলেও হাথুরুসিংহে জানিয়েছেন, দ্বিতীয় ম্যাচটি খেলতে পারবেন না বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম এই স্তম্ভ। কোচ আশা করছেন, এই সিরিজেই তাকে আবার মাঠে পাওয়া যাবে!
মুশফিকের অনুপস্থিতিতে দলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে সুযোগ পাচ্ছেন নুরুল হাসান সোহান। কোচ সোহানের ওপর বিশেষ আস্থার কথা জানিয়ে বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে রান করার সক্ষমতার প্রমাণ দিয়েছে সোহান। আশা করছি, জাতীয় দলেও সে তার যোগ্যতাকে পারফরম্যান্সে রূপান্তরিত করবে।’ মুশফিকের না থাকা দলের জন্য আঘাত কিনা, এমন প্রশ্নের উত্তরে হাথুরুসিংহের জবাব, ‘এটা অবশ্যই দলের জন্য আঘাত। তবে এসব তো খেলারই অংশ।’