ঢাকাTuesday , 27 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌন নিগৃহীত হওয়ার বর্ণনা দিলেন সোনম

Link Copied!

sonam_kapoorবিনোদন ডেস্ক : নীরজা খ্যাত বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সব বিষয়ে খোলাখুলি কথা বলতেই পছন্দ করেন তিনি। এজন্য বিভিন্ন বক্তব্যের কারণে প্রায়ই খবরে আসেন এ বলিউড ফ্যাশনডিভা।
কিছুদিন আগে প্রকাশিত হয় ভারতের চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক রাজীব মাসান্দের ‘রাউন্ড টেবিল ২০১৬‘র প্রোমো। এতে সোনম জানান, ছোটবেলায় যৌন নিগ্রহের শিকার হয়েছেন তিনি। এবার প্রকাশিত হয়েছে সেই প্রোমোর পুরো পর্ব। এতে যৌন নিগৃহীত হওয়ার বর্ণনা দিলেন সোনম।
তার যৌন নিগ্রহের বর্ণনা দিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমি গায়েতি সিনেমা হলে রাবিনা ট্যান্ডন ও অক্ষয় কুমারের একটি সিনেমা দেখতে গিয়েছিলাম। আমার সঙ্গে একটি মেয়ে বন্ধুও ছিল। আমাদের দুজনের বয়স ছিল ১৪। মাঝে আমরা সমুচা কেনার জন্য বাহিরে যাই। যখন ফিরছিলাম তখন আমি ছিলাম শেষের দিকে।’
‘এক ব্যক্তি পেছন থেকে এসে আমার বুকে হাত দেয়। সঙ্গে সঙ্গে আমি কেঁপে উঠি। কী হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। আমি কাঁদছিলাম কিন্তু বসে থেকে সিনেমা শেষ করেছিলাম। আমার মনে হচ্ছিল আমি কোনা ভুল করেছি। আমি দুই বছর এ নিয়ে কোনো কথা বলিনি। আমি অনেকজনকে চিনি যারা এমন ঘটনার শিকার হয়েছেন’, বলেন সোনম।
প্রতি বছরের শেষের দিকে বলিউড অভিনয়শিল্পীরা রাজীব মাসান্দের এ অনুষ্ঠানে হাজির হন এবং সিনেমার ও বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের অভিজ্ঞতা সঞ্চালকের সঙ্গে আলোচনা করেন। এবার হাজির হয়েছেন বলিউডের পাঁচ অভিনেত্রী-বিদ্যা বালান, আনুশকা শর্মা, সোনম কাপুর, আলিয়া ভাট এবং রাধিকা আপ্তে।