ঢাকাTuesday , 27 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিস ওয়ার্ল্ড খেতাব জিতলেন ভ্যালে

Link Copied!

miss_worldবিনোদন ডেস্ক : গত রোববার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের অক্সন হিলের এমজিএম ন্যাশনাল হার্বরে বসেছিল ‘মিস ওয়ার্ল্ড ২০১৬’ আসর। এবার মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন পুয়ের্তো রিকোর স্টেফাইন দেল ভ্যালে। দেল ভ্যালেকে মুকুট পরিয়ে দেন ২০১৫ সালের মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী মিরেইয়া লালগুনা। খেতাব জিতে ভ্যালে জানিয়েছেন, এটি তার জন্য খুবই গর্বের একটি মুহূর্ত। ভ্যালে পুয়ের্তো রিকোর দ্বিতীয় খেতাব জয়ী। এর আগে ১৯৭৫ সালে দেশটির হয়ে খেতাব জিতেছিলেন উইলনেলিয়া মার্সড।
১৯ বছর বয়সি ভ্যালে একজন শিক্ষার্থী। তিনি স্প্যানিস, ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারেন। এ সুন্দরীর ভবিষ্যৎ পরিকল্পনা বিনোদন দুনিয়ায় প্রবেশ করা। এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের ইয়ারিতজা মিগুয়েলিনা রেয়েস এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন ইন্দোনেশিয়ার নাতাশা ম্যানুয়েলা। এবারের এই সুন্দরী প্রতিযোগিতায় ১০০টি দেশ থেকে সুন্দরীরা অংশ নিয়েছিলেন। শীর্ষ পাঁচে আরো ছিলেন মিস ফিলিপাইন ক্যাটরিয়োনা এলিসা গ্রে এবং মিস কেনিয়া এভেলিন জাম্বি। ১৯৫১ সাল থেকে শুরু হওয়ার পর পুয়ের্তো রিকো ১৭তম দেশ যারা দ্বিতীয়বারের মতো এই খেতাব অর্জন করল।