ঢাকাTuesday , 27 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজহারের সেঞ্চুরির দিনও বৃষ্টির বাধা

Link Copied!

azhar-aliস্পোর্টস ডেস্ক : মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিনেও বৃষ্টি হানা দিয়েছে। তবে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই সেঞ্চুরি তুলে নিয়েছেন পাকিস্তান ওপেনার আজহার আলী।
বৃষ্টির কারণে আজ খেলা হয়েছে মাত্র ৫০.৩ ওভার। গতকালের দুর্দান্ত সূচনার পর আজ ব্যাট হাতে নিজের সেরাটা ধরে রেখেছেন আজহার আলী। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বাদশ সেঞ্চুরি। আর দিন শেষে ১৩৯ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন এ ডানহাতি। তার ছন্দে থাকার দিন নিজেদের দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৩১০ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে গতকাল প্রথম দিনে চার উইকেটে ১৪২ রানে দিন শেষ করেছিল পাকিস্তান। আজ সেখান থেকে শুরু করে দলীয় স্কোরবোর্ডে ১৬৮ রান যোগ করে তারা। গতকাল ৬৬ রানে অপরাজিত থাকা আজহার আজ সেঞ্চুরি তুলে নেন। তাকে সঙ্গ দেওয়ার পথে আসাদ শফিক করেন ৫০ রান। শফিক ৫০ রানের ইনিংস খেলে জ্যাকসন বার্ডের বলে আউট হন। আর দিন শেষে মোহাম্মদ আমির ২৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আজ দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট পান জেকসন বার্ড ও জস হ্যাজেলউড।