ঢাকাTuesday , 27 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে যৌথ শিক্ষা চালু করবে জাপান

Link Copied!

duনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৎস্য প্রজনন ও পানিদূষণ বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালু করবে জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিরোতাকা নাইতো।
এ সময় শিজুওকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাসাহিরো তোকুমুরা, অধ্যাপক ড. উকি মিয়াকি, ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ ও মৎস্য বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।
তারা উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক প্রকল্প আরও গতিশীল করার ব্যাপারে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও জাপানের মধ্যে অধিকহারে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের ওপর তারা গুরুত্বারোপ করেন।