ঢাকাTuesday , 27 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালো ব্যাট দিয়েই খেলতে পারবেন রাসেল

Link Copied!

raselক্রীড়া ডেস্ক : আবারো কালো ব্যাট নিয়ে বিগ ব্যাশে খেলতে পারবেন আন্দ্রে রাসেল। ক্রিকেট অস্ট্রেলিয়া আন্দ্রে রাসেলের কালো ব্যাটটি ফের অনুমোদন দিয়েছে। তবে বল যাতে নষ্ট না হয়, সে জন্য ব্যাটের গায়ে পরিস্কার একটি প্রলেপ দেওয়া হয়েছে।
উদ্বোধনী ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে কালো ব্যাট নিয়ে মাঠে নামেন রাসেল। খেলা শেষে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের নির্দেশনা অনুযায়ী কালো রঙের ব্যাটটি নিষিদ্ধ ঘোষণা করে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। তবে এবার ব্যাটের গায়ে পরিস্কার একটি প্রলেপ দেওয়া হয়েছে। ফলে বলের আর কোন ক্ষতি হবে না।
এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, `এখন থেকে ব্যাটের ওপর একটি পরিস্কার প্রলেপ থাকবে। ফলে বলের আর কোনো ক্ষতি হবে না। তাই রাসেল এখন থেকে কালো ব্যাট দিয়ে খেলতে পারবে।`
এর আগে বিগ ব্যাশের গত আসরে আরেক ক্যারিবীয় তারকা ক্রিস গেইল সোনালী রংয়ের ব্যাট দিয়ে খেলেছিলেন। এই দুটি ব্যাটই প্রস্তুত করেছে স্পার্টান নামেন ক্রীড়া সামজ্ঞীর একটি প্রতিষ্ঠান।