ঢাকাMonday , 26 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নব্য অভিনেত্রী হতে চাইলে দুশ্চিন্তায় পড়ব

Link Copied!

navya_naveliবিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত তারকা সন্তানদের মধ্যে বিগ বি অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দা একজন। শ্বেতা ও নিখিল নন্দার মেয়ে তিনি। গত বছর প্যারিসে বল দেস ডেবুটান্ট বা লে বল’র মাধ্যমে ফ্যাশন জগতে অভিষেক হয়েছে তার। তাই গুঞ্জন খুব শিগগিরই বলিউডেও পা রাখছেন নব্য।
এ সম্পর্কে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন শ্বেতা নন্দা। তিনি বলেন, ‘নব্য অভিনেত্রী হতে চাইলে দুশ্চিন্তায় পড়ব। আসলে বিষয়টি দেখতে যতটা সহজ বাস্তবে ততটা সহজ না। আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, বিশেষ করে যখন আপনি নারী। আমি চিন্তা করছি সে সবকিছু সহ্য করতে পারবে কি না। আর সফলতার পেছনে অনেক ব্যর্থতা থাকে মানুষ সেগুলোকে দেখতে পায় না। ব্যক্তিগত ব্যর্থতা, আপনার অভিনয় দক্ষতা, পর্দায় আপনি দেখতে কেমন সবকিছু নিয়ে জনসম্মুখে বিশ্লেষণ করা হবে।’
‘আমার সন্তানরা কোনো তারকা না। কেন তাদের অন্যদের কারণে ইন্টারনেটে টানাটানি করছেন? তাদেরকে নিজেদের যোগ্যতায় পরিচিত হতে দিন। তারা কারো সঙ্গে সম্পর্কিত এর মানে এই না তাদের এমনটা করবেন। তার জন্য আমাদের কোনো গুগল এলার্ট নেই, কারণ এই খবরগুলো পড়ে কষ্ট পেতে পারে। গত দুই বছর এ বিষয়ে আমি কোনো পদক্ষেপ নিইনি। কারণ এতে করে এ বিষয়গুলো নিয়ে আলোচনা আরো বেড়ে যেতে পারে।’
বলিউডে পা রাখলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত নব্য নাভেলি। বিভিন্ন সময় ছবি পোস্ট করে আলোচিত-সমালোচিত হন তিনি। এছাড়া প্রায়ই ব্যক্তিগত নানা কারণে খবরে আসেন নব্য।