ঢাকাMonday , 26 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেরা অভিনেত্রী সোনম কাপুর

Link Copied!

sonamবিনোদন ডেস্ক : সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মাসালা অ্যাওয়ার্ড ২০১৬’। এতে তাকে সেরা অভিনেত্রীর পুরস্কার প্রদান করা হয়।
‘নীরজা’ সিনেমায় অভিনয়ের জন্য এই অ্যাওয়ার্ড পেয়েছেন সোনম। পুরস্কার গ্রহণের পর সোনম তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে এ তথ্য জানান।
‘নীরজা’ সিনেমার প্রেক্ষাপট ৫ সেপ্টেম্বর ১৯৮৬ সালের। ভারত থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ‘প্যান অ্যাম ফ্লাইট ৭৩’ বিমানটি। মাঝে পাকিস্তানের করাচীতে যাত্রা বিরতির সময় চারজন বন্দুকধারী করাচী বিমানবন্দর নিরাপত্তারক্ষীর ছদ্মবেশে ‘প্যান অ্যাম ফ্লাইট ৭৩’ প্রবেশ করেন এবং এয়ারলাইন্স বিমানের বাকি যাত্রীদের জিম্মি করেন।
তাদের দাবি ছিল, আমেরিকান যাত্রীদের চিহ্নিত করে তাদের হাতে তুলে দিতে হবে। সারা বিশ্বের সংবাদমাধ্যমে তখন ছিনতাই হয়ে যাওয়া বিমানের খুঁটিনাটি আপডেট। যাত্রীরা আতঙ্কে দিশাহারা। ঠিক তখনই ২৩ বছর বয়সি নীরজা ভানট নিজের প্রাণ বিসর্জন দিয়ে মুক্ত করেন বাকি যাত্রীদের। সোনম এই নীরজা চরিত্রে অভিনয় করেছেন।
‘নীরজা’ সিনেমাটি পরিচালনা করেছেন রাম মাধবানি। গত ১৯ ফেব্রুয়ারি ভারতের ৭ শত প্রেক্ষাগৃহে এবং ভারতের বাইরে কয়েকটি দেশে মুক্তি পায় সিনেমাটি।