ঢাকাMonday , 26 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এখনই অবসর নিচ্ছেন না আফ্রিদি

Link Copied!

Afridiস্পোর্টস ডেস্ক : শহীদ আফ্রিদির অবসর নাটক আর শেষ হলো কই? পাকিস্তানের অভিজ্ঞ এই অলরাউন্ডার এখনই অবসর নিচ্ছেন না। আরো কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি। বিদায়ী ম্যাচের জল্পনা উড়িয়ে দিয়ে আফ্রিদি নিজেই এমন ঘোষণা দিয়েছেন।
টেস্ট-ওয়ানডে থেকে আগেই অবসর নিয়েছেন। গত মার্চ-এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফ্রিদি পাকিস্তানের ছোট সংস্করণের দলেও নেই। শোনা যাচ্ছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে বিদায়ী ম্যাচ খেলার দাবিও জানিয়েছেন তিনি।
এতদিন এই বিষয়ে মুখ না খুললেও এবার আফ্রিদি সাফ জানিয়ে দিলেন, এখনই অবসর নিচ্ছেন না তিনি। পাকিস্তানি অলরাউন্ডার রোববার পেশোয়ারে সংবাদমাধ্যমকে বলেছেন ‘২০ বছর পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, পিসিবির হয়ে নয়। ম্যাচের জন্য কারও ওপর নির্ভর করে থাকার প্রশ্নই ওঠে না। আমার শুভানুধ্যায়ীদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার মূল্য আমার কাছে অনেক।’
২০১৬ সালের মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই আফ্রিদির অবসরের জল্পনা শুরু। এই প্রতিযোগিতায় হতাশাজনক ফলের দায় নিয়ে অধিনায়কত্ব ছাড়েন তিনি। তবে খেলাটা চালিয়ে যেতে চান ৩৬ বছর বয়সি অলরাউন্ডার, ‘আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। আমি খেলা উপভোগ করছি। সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যেতে চাই। পাকিস্তান দলে আমাকে নেওয়া হবে কি না, সেটা নির্বাচকদের বিষয়।’
আফ্রিদি অবসর নিতে রাজি না হওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনাও শুরু হয়েছে। পিসিবির অন্যতম শীর্ষ কর্মকর্তা নাজাম শেঠি ইঙ্গিত দিয়েছেন, আফ্রিদিকে জাতীয় দলে ফেরাতে তার কোনো আপত্তি নেই। ফলে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফের দেখা যেতেই পারে এই অভিজ্ঞ ক্রিকেটারকে। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৯৮টি টি-টোয়েন্টি খেলেছেন আফ্রিদি। এতে ব্যাট হাতে ১৪০৫ রানের পাশাপাশি হাত ঘুরিয়ে উইকেট নিয়েছেন ৯৭টি। ৪৩ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে জিতেছেন ১৯টি, হেরেছেন ২৩টি।