নিজস্ব প্রতিবেদক : বছরের শেষে ও নতুন বছরকে স্বাগত জানাতে ধামাকা অফার ঘোষণা করেছে ব্যাগ আমদানিকারক ও উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যাগপ্যাকার্স (www.bagpackersbd.com)। এর আওতায় প্রতিষ্ঠানটি নির্দিষ্ট মডেলের ব্যাগে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধর রিয়াজ আহমেদ বাবু।
তিনি বলেন, ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে বছরের শেষ সময়ে আমাদের এই আয়োজন। অফারটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। ক্রেতারা ব্যাগপ্যাকার্স থেকে কেনাকাটায় ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। লেডিস ব্যাগ, হ্যান্ড পার্স, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লাগেজ, কাঁধের ব্যাগ, ট্রাভেল ব্যাগ এবং পার্টি ব্যাগসহ এ জাতীয় পণ্য নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে প্রতিষ্ঠানটির তিনটি শাখায় চলছে এ আয়োজন।

