ঢাকাSunday , 25 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন মিউজিক ভিডিওতে নায়লা নাঈমের চমক

Link Copied!

naylaবিনোদন ডেস্ক : নতুন বছরে একেবারেই চমক নিয়ে দর্শকদের সামনে আসছেন মডেল নায়লা নাঈম। খুশির এই খবরটি নায়লা বলেছেন, ২০১৭ সালের প্রথম দিনেই নতুন একটি মিউজিক প্রকাশ হতে যাচ্ছে। ভিডিওটি নির্মাণ করবেন আশিকুর রহমান। জানা গেছে, তরুণ শিল্পী এইচ এম রানা পাঁচ বছর পর তার দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে আসছেন। এর নাম ‘রানার’। তারই একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হচ্ছেন নায়লা। গানটির শিরোনাম ‘পাপা চিক চিক’। আগামী ২৬-২৭ ডিসেম্বর মিউজিক ভিডিওটির শুটিং হবে রাজধানীতে। শিল্পী রানা জানিয়েছেন, ‘আমার গানের মডেল হতে যাচ্ছেন নায়লা নাঈম। গানটি নির্মিত হবে বিগ বাজেটে। সবকিছু চূড়ান্ত হয়েছে। আশা করছি বছরের শুরুতেই দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হবে।’ রানার অ্যালবামটি প্রকাশ পাচ্ছে লেজার ভিশনের ব্যানারে।