ঢাকাSunday , 25 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলচ্চিত্রে স্পর্শিয়া

Link Copied!

sporsiaবিনোদন ডেস্ক : মডেলিং এবং নাটকের মাধ্যমে আলোচনায় এসেছেন অর্চিতা স্পর্শিয়া। অনেকদিন ধরে শোনা যাচ্ছিল তিনি বড়পর্দায় কাজ করবেন; কিন্তু মনের মতো গল্প-চরিত্র পাচ্ছেন না। সবকিছু ব্যাটে-বলে হলেই রূপালি পর্দায় ছক্কা হাঁকানোর ইচ্ছে ছিল স্পর্শিয়ার।
অপেক্ষার পালা শেষ। অবশেষে চলচ্চিত্রে নাম লেখালেন স্পর্শিয়া। সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‘বন্ধন’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। স্পর্শিয়া বলেন, ‘ভালো গল্প, নির্মাতা, প্রডাকশন হাউসের অপেক্ষায় ছিলাম। সবকিছু মনের মতো হয়েছে বিধায় কাজটি করতে যাচ্ছি। আশা করছি চলচ্চিত্রে কাজের সিদ্ধান্ত আমার ক্যারিয়ারে সুফল বয়ে আনবে।’
‘বন্ধন’ ছবিতে স্পর্শিয়া ছাড়াও অভিনয় করবেন শিপন, জন, ডন, এমি, ডন, মিশা সওদাগর প্রমুখ। আগামী ২৯ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, বন্ধন নির্মিত হবে লাইভ টেকনোলজিসের ব্যানারে। পাঁচ বন্ধুকে কেন্দ্র করে ছবির কাহিনি। আগামী ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেয়া হবে।