ঢাকাSunday , 25 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মোস্তাফিজের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে’

Link Copied!

Mustafizক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সোমবার ভোরে মাঠে নামবে বাংলাদেশ। আর এ ম্যাচে মোস্তাফিজকে দলে রাখতে শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে। অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন টাইগার অধিনায়ক মাশরাফি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফি বলেন, `মোস্তাফিজকে নিয়ে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি। সবকিছু নির্ভর করছে তার উপর, সে কেমন অনুভব করছে। আজও সে বোলিং করেছে। আর তার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হবে।`
তিনি আরও বলেন, `ফিজিওর দিক থেকে মোস্তাফিজের খেলতে কোন সমস্যা নেই। তবে তাকে নিয়ে আমরা কোন ঝুঁকি নিতে চাই না। ম্যাচের আগে বোলিং করার পর সে যদি খেলার জন্য নিজেকে প্রস্তুত মনে করে তাহলেই তাকে খেলানো হবে।`
ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে পাঁচ মাস পর ক্রিকেটে ফেরেন মোস্তাফিজ। মাঠে ফিরেই বল করেছেন সাত ওভার। ৩৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।