ঢাকাSaturday , 24 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৮০ বছর পূর্তি উৎসব শুরু

Link Copied!

ctgচট্টগ্রাম প্রতিনিধি : ১৮৩৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৮০ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, সদস্য সচিব মোস্তাক হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের হাজার হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশ নিয়েছেন।
তিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ, স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র, মিলন মেলা ও রক্তদান কর্মসূচি।