ঢাকাFriday , 23 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় টেস্টেই ফিরছেন মোহাম্মদ আমির

Link Copied!

amirস্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন মোহাম্মদ আমির। ইনজুরি নিয়েও খেলেছেন তিনি। তবে সোমবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে পুরোপুরি সুস্থ্য হয়ে ফিরছেন আমির। এমনটাই জানিয়েছেন পাকিস্তান দলের ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার।
ব্রিসবেনে প্রথম টেস্টের সময় মিশেল স্টার্কের ১৫২ কিলোমিটার গতির একটি বল আমিরের উরুতে আঘাত হানে। তাতে বেশ আহত হন তিনি। এরপর গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনের সময় হাঁটুতে আঘাত পান আমির। তবে পাকিস্তানের ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার জানিয়েছেন আমিরকে নিয়ে চিন্তার কিছু নেই।
এ বিষয়ে তিনি বলেন, ‘তার উরুতে সামান্য সমস্যা ছিল। সে কিছুটা অস্বস্তিবোধ করছিল। তবে সবকিছু ঠিক আছে। আশা করছি দ্বিতীয় টেস্টেও আমাদের বোলিং আক্রমণ একই থাকবে।’