স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সিরিজে বল হাতে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন রবীন্দ্র জাদেজা। প্রথমবারের মতো আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন ভারতীয় এই স্পিনার। শীর্ষস্থান ধরে রেখেছেন আরেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
৪২ বছর পর টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দুটি স্থানে জায়গা করে নিলেন ভারতের দুই বোলার। ১৯৭৬ সালে প্রথম ও শেষবার টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দুটি স্থানে ছিলেন ভারতের প্রাক্তন বাঁহাতি স্পিনার বিষেন সিং বেদি ও লেগ স্পিনার ভগবত চন্দ্রশেখর।
চেন্নাইয়ে শেষ টেস্টে ক্যারিয়ারে প্রথমবার ১০ উইকেটসহ ইংল্যান্ড সিরিজে পাঁচ ম্যাচে জাদেজা উইকেট নেন মোট ২৬টি। অশ্বিনের ঝুলিতে জমা পড়ে ২৮ উইকেট। সিরিজে ইংল্যান্ডের পড়া মোট ৯৩ উইকেটের ৫৪টিই ভাগাভাগি করে নেন এই দুই স্পিনার।
জশ হ্যাজেলউড, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন, রঙ্গনা হেরাথকে টপকে র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন জাদেজা। ৮৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অশ্বিনের সঙ্গে তার ব্যবধান এখন মাত্র ৮ পয়েন্টের।
গত অক্টোবরে স্টেইন-অ্যান্ডারসনকে টপকে শীর্ষে ওঠার পর থেকে সেটি ধরে রেখেছেন অশ্বিন। গ্যাবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সাত উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা ছয় নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।

