ঢাকাThursday , 22 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুত্রসন্তানের বাবা হলেন ইরফান

Link Copied!

Irfan-pathanস্পোর্টস ডেস্ক : পুত্রসন্তানের বাবা হয়েছেন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। মঙ্গলবার ইরফানের স্ত্রী সাফা বেগের কোল জুড়ে এসেছে এক ফুটফুটে ছেলে। এক টুইট বার্তায় ইরফান নিজেই খুশির খবরটি সবাইকে জানিয়েছেন। এ বছরের শুরুতে ঘর বাঁধেন ইরফান-সাফা দম্পতি।
২০১২ সাল থেকে জাতীয় দলের বাইরে ভারতের হয়ে ২৯ টেস্ট, ১২০ ওয়ানডে ২৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলা ইরফান। এবারের রনজি ট্রফি শুরুর আগে ইরফানকে বারোদার অধিনায়কের দায়িত্ব দেয় বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ভারতের প্রথম শ্রেণির এই প্রতিযোগিতায় ব্যাটে-বলে ইরফান নিজে ভালো পারফর্ম করলেও তার দল কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে।
৩২ বছর বয়সি ইরফানকে আইপিএলের দশম আসরের নিলামের আগে ছেড়ে দিয়েছে তার ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের গত আসরে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেন তিনি। কিন্তু খুব একটা ভালো করতে পারেননি।