ঢাকাThursday , 22 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হলিউড সিনেমায় হৃতিক রোশান!

Link Copied!

hritikবিনোদন ডেস্ক : সংস্কৃতির সেতুবন্ধন গড়তে বলিউডের অনেক তারকাই পাড়ি জমাচ্ছেন হলিউডে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন হৃতিক রোশান। সম্প্রতি হলিউডের একটি স্টুডিওর সঙ্গে কথা বলেছেন হৃতিক। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই হয়তো হলিউডে অভিষেক হবে ব্যাং ব্যাং খ্যাত এ তারকার। সম্প্রতি সিঙ্গাপুরে গিয়েছিলেন হৃতিক রোশান। গুঞ্জন শোনা গিয়েছিল, বিশেষ কোনো সঙ্গীকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন এ অভিনেতা। কিন্তু পরবর্তীতে জানা যায়, ছুটি কাটাতে নয় বরং ব্যবসার কাজেই গিয়েছিলেন তিনি।
এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘তিনদিন আগে হৃতিক সিঙ্গাপুর গিয়েছিলেন কিন্তু সেটা সম্পূর্ণ ব্যবসার কাজে। তিনি সেখানে একটি হলিউড স্টুডিওর সম্পাদকমণ্ডলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং একা। একদিন পরই গত বুধবার সকালে তিনি ফিরে এসেছেন।’
এর আগে অমিতাভ বচ্চন, অনিল কাপুর, ইরফান খানের মতো তারকাদের হলিউড সিনেমায় দেখা গেছে এবং প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের সিনেমা মুক্তির অপেক্ষায়।