ঢাকাThursday , 22 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রযোজকদের ওপর নাখোশ শ্রদ্ধার পরিবার

Link Copied!

shraddhaবিনোদন ডেস্ক : কিছুদিন আগে মুক্তি পেয়েছে ফারহান আখতার ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা রক অন-টু। সিনেমাটি প্রযোজনা করেছেন রিতেশ সিদওয়ানি এবং ফারহান আখতার।
শোনা যাচ্ছে, এই দুই প্রযোজকের ওপর নাকি ভীষণ চটেছে শ্রদ্ধার পরিবার। রক অন-টু সিনেমার বক্স অফিস ব্যস্ততাই নাকি তাদের ক্ষিপ্ত হওয়ার মূল কারণ।
এ প্রসঙ্গে একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রক অন-টু সিনেমাটি মুক্তির আগে শ্রদ্ধা এবং তার পরিবার প্রযোজকদের সিনেমাটি মুক্তির তারিখ স্থগিত করতে বলেছিলেন। কারণ তারা মনে করেছিলেন, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও ১০০০ রুপির নোট নিষিদ্ধ করায় সবাই টাকা পরিবর্তন নিয়েই ব্যস্ত থাকবে। এ কারণে কেউ সিনেমা হলে যেতে পারবে না।
কিন্তু তাদের কথায় কান দেননি প্রযোজকরা। তারা নাকি জোর গলায় বলেছিলেন, এই ব্যাপারটি তাদের সিনেমায় কোনো প্রভাব ফেলবে না। সিনেমাটি হিট হবে। কিন্তু মুক্তির পরই মুখ থুবরে পড়ে সিনেমাটি।
এদিকে রক অন-টু সিনেমার আগে টানা পাঁচটি হিট সিনেমা উপহার দিয়েছেন শ্রদ্ধা। ষষ্ঠ সিনেমায় এসে ব্যর্থ তিনি। বলিউডে শ্রদ্ধার অভিষেক হয় তিন পাত্তি সিনেমার মাধ্যমে। এরপর তার দুটি ব্লকবাস্টার হিট সিনেমা আশিকি-টু ও এক ভিলেন। দুটোই একশ কোটির মাইলফলক স্পর্শ করেছে। তারপর হায়দার, এবিসিডি-টু এবং বাঘি সিনেমা ভক্তদের উপহার দেন তিনি। তিনটি সিনেমায় ছিল ব্যবসাসফল এবং জনপ্রিয়। মেয়ের সিনেমা এভাবে বক্স অফিস ব্যর্থ হওয়ায় প্রযোজকদের ওপর খেপেছেন এ অভিনেত্রীর পরিবার।
গত ১১ নভেম্বর মুক্তি পায় রক অন-টু সিনেমাটি। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত রক অন সিনেমার সিক্যুয়েল এ সিনেমাটি প্রথম উইকেন্ডে আয় করেছে মাত্র ৭ কোটি রুপি। প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির নিট আয় দাঁড়ায় ১৩ কোটি রুপি।