ঢাকাWednesday , 21 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনাপ্রধানের সহযোগিতায় দেশ ছাড়েন মোশাররফ

Link Copied!

mosarrofআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন স্বৈরশাসক জেনারেল প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, গত মার্চে তার দেশত্যাগে সহযোগিতা করেছিলেন সদ্য বিদায়ী সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। সোমবার রাতে দুনিয়া নিউজ নামে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
গত মার্চে পাকিস্তানের সুপ্রিম কোর্ট পারভেজ মোশাররফের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য সরকারকে নির্দেশ দেন। এর পরই স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান জানান, আদালতের নির্দেশ মেনে পারভেজ মোশাররফের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কয়েক ঘণ্টা পর উন্নত চিকিৎসার কথা বলে দুবাই চলে যান মোশাররফ। এরপর তিনি আর পাকিস্তানে ফেরেননি।
মোশাররফ বলেন, ‘সে (রাহিল শরিফ) আমাকে সাহায্য করেছেন। আমি তার ঊর্ধ্বতন ছিলাম এবং তার আগে আমি সেনাপ্রধান ছিলাম। সে আমাকে বের হয়ে আসতে সাহায্য করেছে। কারণ মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা আমার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। তারা এটাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে ফেলেছিল।’
গত নভেম্বরে সেনাপ্রধান হিসেবে তিন বছরের মেয়াদ শেষ করেছেন রাহিল শরিফ। তার স্থলে পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন কামার জাভেদ বাজওয়া। মোশাররফ বলেন, পর্দার আড়ালে ওই চাপ থেকে মুক্ত হতে এবং সরকারের সঙ্গে আলোচনায় মুখ্য ভূমিকা রেখেছিলেন সেনাপ্রধান।