ঢাকাWednesday , 21 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খাবারের গন্ধে গান ভুলে যান অরিজিৎ!

Link Copied!

arjet-singবিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং। প্লেব্যাকের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও পারফর্ম করেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে পারফর্ম করছিলেন এই সংগীতশিল্পী। কিন্তু মাঝ পথে খাবারের গন্ধে গান থামিয়ে দেন অরিজিৎ।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের লোনাভলায় এনচান্টেড ভ্যালে কার্নিভ্যালে গান করছিলেন অরিজিৎ। শ্রোতাদের একটি জনপ্রিয় গান শোনাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ গান থামিয়ে গুনগুন করতে শুরু করেন এ গায়ক। কারণ কাছেই ছিল খাবারের জায়গা, আর সেখান থেকে ভেসে আসছিল খাবারের সুগন্ধ। এতেই গান থামিয়ে দেন তিনি।
এরপর শ্রোতাদের উদ্দেশ্যে অরিজিৎ বলেন, ‘আমার ধারণা এটি মাছের বারবিকিউ। আমি এবার নিশ্চিত গান ভুলে যাব।’ প্রিয় শিল্পীর মুখে এমন কথা শুনে হাসিতে ফেটে পড়েন সবাই।